নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
- আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকসসহ ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংকস (Red bull) সহ ১ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত এনার্জি ড্রিংকস, পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।














