নিয়ামতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা নতুন সরকারের প্রথমবারের মত অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডক্যাল অফিসার (আরএমও) মোস্তাহিদ হাসান কায়সার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ইকরাম রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) আব্দুল মতিন, উপজেলা বিএনপির, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিন কার্য নির্বাহী সদস্য সামাদ সোনারসহ স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


















