ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

নেছারাবাদে মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৫ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, এতে ১৭টি দোকান ও একটি ভবন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে দোকানগুলোতে থাকা মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ১০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম হতাশা ও শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেছারাবাদে মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় :