ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

রোববার নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে অভিযানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলগুলোর আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী জানায়, সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশের সব নৌঘাঁটি, স্থাপনা ও উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

নৌবাহিনী প্রধান বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। তিনি উপকূলীয় অঞ্চলে অধিক হারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।

কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন নৌঘাঁটি, উপকূলীয় স্থাপনা ও এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌপ্রধান

আপডেট সময় :