পতেঙ্গায় ৭০ লক্ষ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড
- আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড।
গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী সুইচ গেইট সংলগ্ন এলাকায় ৩০ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১৮৫ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিদেশি মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।








