কড়াইপাড়া জামে মসজিদ রোড়
পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
বারবার অভিযোগ করার পরও প্রতিকার পায়নি এলাকাবাসী এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কড়াইপাড়া জামে মসজিদ রোড়ের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তায় ময়লা পানি এসে জমে থাকায় রাস্তা টি খাল কন্দে যাতায়াতের চরম ভোগান্তির শিকার এলাকাবাসি ও পথচারিরা।
স্থানীয় মুদি দোকানদার মহিদুল ইসলাম বলেন, এ পর্যন্ত ১০/১২ বার ইউনিয়ন চেয়ারম্যান কে লিখিত অভিযোগ করছি কোন কাজ হয়নি তারপর উপজেলা প্রশাসন কে বলার পরও কয়েক বছর ধরে এই অবস্থা আমরা মসজিদে যেতে পারছিনা এই নোংরা পানি ভেঙে। পথচারি নজরুল বলেন, আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করি কিন্তু এই ময়লা পানি কাপড়ে লেগে কাপড় অপবিত্র হয়ে যায় পরবর্তীতে কাপড় পরিবর্তন করে মসজিদে যেতে হয়।
এ বিষয়ে শিবনগর ইউনিয়ন চেয়ারম্যান ছামিদুল ইসলাম ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, এ বিষয়ে বহুবার আমার কাছে অভিযোগ করেছে এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি বিষয়টি অতি দ্রুত সমাধানের চেষ্টা করছি।














