ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পীরগঞ্জে দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০৮ জন দুস্থ ও অসচ্ছল নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের এডিপি প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ,
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল রহমান আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন,
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ২০৮ জন দুস্থ ও গরিব নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য বলেন এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পীরগঞ্জে দুস্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় :