সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
- আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামুল্যে হাম-রুবেলা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছ| । গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এ কার্যক্রমের উদ্বোধন করেন| এ সময় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়ারিশ ইয়াজদানী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন সহ অন্য্যন চিকিৎসক, নার্স, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন|
আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়ারিশ ইয়াজদানী জানান, পৌরসভা ও উপজেলা মিলে ২৬৫টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের নীচের বয়সী ২০ হাজার ৮৫৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে| এ কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত|








