ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

পৌর নাগরিকদের পছন্দের প্রার্থী ‘নাসিম’

স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট সময় : ৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রত্যাশা পূরনের জন্য শ্রীপুর পৌরসভার সর্বস্তরের ভোটারদের প্রথম তালিকায় শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ নাসিম মোড়ল।
জানা যায়, ৪৬.৯৭ বর্গকিলোমিটার আয়তনের প্রায় দেড় লক্ষ ভোটারের অর্ধেকের বেশি তরুণ। বিধায় তরুণ ও সাবেক ছাত্রনেতা হিসেবে নতুন ভোটারদের মন জয় করেছেন নাসিম মোড়ল। পাশাপাশি সৎ, মানবিক ও
সাংগঠনিক ব্যক্তি হিসবেও জনমনে স্থান করে নিয়েছেন মিঃ নাসিম। অন্যদিকে আওয়ামীলীগ শাসনামলে ভিন্নমত পোষণ করায় অনেক জাতীয়তাবাদী নেতাকর্মী কারাবন্দীর সময়েও তার আর্থিক ও সাংগঠনিক সাহায্য দৃষ্টান্ত স্বরূপ মনে করেন অনেকে।
সম্প্রতি শ্রীপুর পৌরসভায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করে জানা যায় চমকপ্রদ তথ্য, তাদের মতে “নির্বাচন নিকটবর্তী হলে প্রার্থীদের প্রচারণা বাড়ে। পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা জানান দেন নিজেদের মনোবাসনা। কিন্তু নাসিম মোড়লের ভূমিকা সবসময়ই ছিলো প্রশ্নাতীত। কেননা জাতীয়তাবাদী দলের চরম দুঃসময়েও নেতাকর্মীরা যখন মানবেতর জীবনযাপন করেছে তখন তিনি দাড়িয়েছেন তাদের পাশে স্বার্থহীনভাবে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সহায়তা করেছেন নিঃস্বার্থভাবে”।
এবিষয়ে মোঃ নাসিম মোড়ল বলেন, আমার কখনোই উচ্চাকাঙ্খা ছিলোনা এবং এখনো নাই। আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের মাধ্যমে জাতীয়বাদী রাজনীতি শুরু করি। এরপর অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে মুল আদর্শ ধরে রেখেছি। আমৃত্যু ধরে রাখবো ইনশাআল্লাহ। তবে জনদাবির প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল। ভবিষ্যতে সকলে মিলে একটি সমৃদ্ধ দেশ গড়তে চাই। কেননা সবার আগে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পৌর নাগরিকদের পছন্দের প্রার্থী ‘নাসিম’

আপডেট সময় :