প্রথমবার নিজ এলাকায় মন্ত্রীর আগমন, মাগুরায় জনতার ঢল
- আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা মাগুরায় আগমন করেছেন।
জাতীয় সংসদে শপথ গ্রহণের পর নাড়ির টানে নিজ এলাকায় পা রাখতেই তাকে বরণ করে নিতে মাগুরার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বিশাল গাড়িবহরসহ তার আগমন উপলক্ষে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘ সময় পর পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাওয়ায় জেলাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে মহম্মদপুরসহ পুরো মাগুরা জেলায় সাংস্কৃতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, মাননীয় মন্ত্রীর নেতৃত্বে মাগুরা তথা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠবে।
প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে জেলাবাসী আশা প্রকাশ করেন—তার হাত ধরেই উন্নয়ন ও সংস্কৃতির নতুন অধ্যায়ের সূচনা হবে।















