বাঙ্গরা উপজেলা গঠন
প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা মাহফিল
- আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
মুরাদনগরের ২২ টি ইউনিয়নের ১০ টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা গঠন করায় বাঙ্গরার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা এবং শুকরিয়া মাহফিল করেছে বাঙ্গরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
গতকাল শুক্রবার বিকেলে বাঙ্গরা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে আয়োজিত কৃতজ্ঞতা জ্ঞাপন ও শোকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার,জহিরুল ইসলাম সিদ্দিকী।
জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম।
শোকরানা মাহফিলে বক্তারা বলেন, মুরাদনগরের উন্নয়নের রুপকার কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। তিনি মুরাদনগরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমৃদ্ধ মুরাদনগর গড়েছেন। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। অনেকেই ঘোষণা করেছেন বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন করবেন! এটা করবেন ওটা করবেন! কিন্তুু বাস্তবে তারা মুরাদনগরবাসীকে ধোকা দিয়েছে। অথচ আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদা বিএনপি ক্ষমতায় আসার মাত্র ৫ মাসের মাথায় উপজেলা গঠন করেছেন। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার প্রতি চিরকৃতজ্ঞ।
বক্তারা বলেন – একটি কুচক্রী মহল নির্বাচনের আগে বলে বেড়াত! কায়কোবাদ সাহেবকে ভোট দিলে বাঙ্গরা উপজেলা করবে না। জনগণ তাদের বক্তব্য প্রত্যাখান করে কায়কোবাদ দাদাকে ৬ষ্ঠ বারের মত এমপি নির্বাচিত করেছে। দাদাও জনগণের মনের আশা পূরন করেছে। কুচক্রী মহলের মুখ লুকাবার জায়গা নাই।
বিএনপি নেতা গোলাম মোস্তফা ও আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা, সদস্য সচিব জয়নাল মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান। উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান,সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন, সদস্য সচিব সুমন মাষ্টার।
বিএনপি নেতা আনিছুর রহমান খান,ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছির। ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া,সাধারণ সম্পাদক শহিদ ব্যাপারী, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, বিএনপি নেতা শফিক,খোরশেদ, আলাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।















