ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

প্রেমের টানে শ্রীলংকান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর দাগনভূঞায় প্রেমের টানে শ্রীলংকার এক তরুণী এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জানা যায়, দাগনভূঞা উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুর সদর উদ্দিন কন্ট্রাকটর বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাবের সঙ্গে শ্রীলংকার নাগরিক ইশারা মাট্টির পরিচয় হয় ওমানে কর্মস্থলে।
তারা দুজনই ওমানের একটি টেক্সটাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছরের সম্পর্কের পর তারা বিবাহের সিদ্ধান্ত নেন। তবে ওমানে তাদের বিয়ের আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকায় তারা নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
গত ৩১ জানুয়ারি এজাজ আহমেদ শিহাব নিজ বাড়িতে আসেন। পরে গত ২৩ ফেব্রুয়ারি ইশারা মাট্টি বাংলাদেশে এসে স্বামীর বাড়িতে ওঠেন। পারিবারিক ও সামাজিকভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)।
পরবর্তীতে পারিবারিক ও সামাজিক আয়োজনের মাধ্যমে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিবাহ সম্পন্ন হয়।
এ ঘটনাকে ঘিরে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ভিন্ন দেশের নাগরিক হলেও পারস্পরিক ভালোবাসা ও সম্মানের ভিত্তিতেই তাদের এ সম্পর্ক গড়ে উঠেছে এবং সামাজিকভাবে বিয়ের মাধ্যমে তা পরিণতি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রেমের টানে শ্রীলংকান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

আপডেট সময় :