ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

ফের আলোচনায় যশোরের মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ও তার দুই স্ত্রী

এম এ রহমান, যশোর
  • আপডেট সময় : ২৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের মাদকবিরোধী নানা কর্মসূচি চলমান থাকলেও যশোরে থামছে না মাদকের দৌরাত্ম্য। বিশেষ করে শহরতলীর শেখহাটি হাইকোর্ট মোড় এলাকাটি এখন মাদক ব্যবসার আঁতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ নানা ধরনের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৫১)।
স্থানীয়দের দাবি, মিজানুরের পাশাপাশি তার দুই স্ত্রীও এই অবৈধ ব্যবসায় সরাসরি জড়িত। এর আগে গত ২৬ জানুয়ারি, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে শেখহাটি হাইকোর্ট মোড় এলাকার আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমান ও তার স্ত্রী তহমিনা ইয়াসমিন (৩৩)-এর ঘর তল্লাশি করে ১১৮ বোতল ফেনসিডিল ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় দুজনকেই আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
পরে জামিনে মুক্তি পেয়ে মিজানুর ও তার স্ত্রী পুনরায় একই কর্মকাণ্ডে লিপ্ত হন বলে এলাকাবাসীর অভিযোগ। তারা জানান, প্রভাব খাটিয়ে মিজানুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে এবং এলাকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
জানা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও উপ-পরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের আলোচনায় যশোরের মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ও তার দুই স্ত্রী

আপডেট সময় :