ফ্লাইট বাতিল, ওমরাহ যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দরে ধর্মমন্ত্রী
- আপডেট সময় : ১৫২ বার পড়া হয়েছে
ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায়। এর জেরে অনেক দেশের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ফলে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। এমন খবরে উমরাহ যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দরে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এ সময় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ওমরাহ যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতি শোনেন এবং সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেন। ধর্মমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা, খাবার, বিশ্রাম ও সময়মতো বিকল্প ফ্লাইটের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় তিনি আশ্বস্ত করেন, ওমরাহ যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তদারকি অব্যাহত থাকবে।














