ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার বকশীগঞ্জে সড়কে তল্লাশির সময় ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে হাইওয়ে থানার পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের চালক কৌশলে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে থানার কাছে এই ঘটনা ঘটে। হাইওয়ে থানা থেকে জানা যায়- বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় হাইওয়ে থানার সামনে কর্তব্যরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক মোটলসাইকেলটি থামিয়ে মুহূর্তের মধ্যে কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে পেছনে বাঁধা একটি বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেন।এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন- তল্লাশির সময় মোটরসাইকেলের পেছনে বাঁধা বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় :