ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধন‍া Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের পরিস্থিতি, ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির অবসান ঘটাতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে ওয়াশিংটন। বুধবার (১৪ আগস্ট) সাংবাদিকদের এই কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বুধবার এক ব্রিফিংয়ে নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করলে প্যাটেল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করতে আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করেছি।

তবে ব্যক্তিগত কোনও প্রকার কূটনৈতিক আলোচনায় যাবেন না স্পষ্ট করে বেদান্ত বলেন, তারা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছেন।

এসময় বেদান্ত প্যাটেলকে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার নিশ্চিতের বিষয়ে দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও শ্রী থানাদারের চিঠির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় দেশের অন্তরবর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসের শান্তি ও সাম্প্রতিক সহিংসতা অবসানের আহ্বানকে স্বাগত জানাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের পরিস্থিতি, ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় :