ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় উপমহাদেশে সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস। এমন একটি সফর তার ক্যান্সার থেকে সুস্থতার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি আনবে, এমনটাই ধারণা করা হচ্ছে।

এটি ২০২২ সালে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে তার বাতিল হওয়া সফর পুনর্পরিকল্পনা হতে পারে। সে বছর সেপ্টেম্বর মাসে রানির মৃত্যু হলে রাজা চার্লস তার উপমহাদেশ সফর বাতিল করেন।

ব্রিটেনের পোস্ট-ব্রেক্সিট বিশ্বে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে রাজা এবং রানি ক্যামিলাকে যুক্ত করার জন্য উদ্যোগী ব্রিটিশ সরকার।

একটি সূত্র বলেছে, গত এক বছর যেভাবে কেটেছে তাতে রাজা ও রানির জন্য এমন পরিকল্পনা খুবই উত্সাহজনক। ভারতীয় উপমহাদেশ সফর ব্রিটেনের জন্য আন্তর্জাতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করবে। বিশ্বরাজনীতির এমন সময়ে রাজা এবং রানি একদম যথাযথ আম্বাসাডর।

ইংলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের রাজা-রানির সফরের তালিকায় থাকা সম্ভাব্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সফরের প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে।

প্রিন্স অব ওয়েলস হিসেবে, চার্লস ২০০৬ সালে ক্যামিলার সাথে পাকিস্তান সফর করেছিলেন এক সপ্তাহের জন্য। এরপর ২০১৯ সালে আবারো পাকিস্তান সফর করেছিলেন তারা। সেই বছর নভেম্বরে, চার্লস তার ১০তম সরকারি সফর হিসেবে ভারত গিয়েছিলেন, যেখানে তিনি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং সামাজিক অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলেন।

গত মাসে, ব্রিটেনের রাজা ও রানি অস্ট্রেলিয়া এবং সামোয়া সফরের পথে স্পা ব্রেকের জন্য ভারতে যাত্রাবিরতি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি

আপডেট সময় :