ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফুলপুরে ২৬ বছরেও হয়নি পৌর বিলের জলাবদ্ধতার সমাধান Logo নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধন‍া Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা

বিএসএফের প্রধান ও উপ-প্রধান পদচ্যুত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান মহাপরিচালক নিতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদচ্যুত করা হয়েছে। তাদের দুজনকেই নিজস্ব রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি (দুদক)-এর জারি করা পৃথক আদেশে জানানো হয়েছে, এ দুজনকে অবিলম্বে প্রত্যাবাসন করা হচ্ছে। নিতিন আগারওয়াল ও ওয়াই বি খুরানিয়াকে এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই পদচ্যুত করা হয়েছে।

নিতিন আগারওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। অপরদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা।

আগারওয়ালকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত দেয় সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। অনেকে মনে করছেন, জম্মু ও কাশ্মিরের সহিংসতার কারণে এই পদক্ষেপ হতে পারে।

কাশ্মীরে বিভিন্ন সময় বিভিন্ন সংঘাত, অস্ত্রধারীদের অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী হামলা ঠেকাতে ব্যর্থতার কারণে তাদের পদচ্যুত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিএসএফ প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার সমন্বয় করার সক্ষমতার ঘাটতি রয়েছে।

ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের ২ লাখ ৬৫ হাজার সদস্য। ভারতে পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান এবং পূর্ব দিকে বাংলাদেশ সীমান্তে বিএসএফের এসব সদস্য মোতায়েন আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএসএফের প্রধান ও উপ-প্রধান পদচ্যুত

আপডেট সময় :