ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন Logo প্রত্যাশীর উদ্যোগে প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে

বিশ্বনাথে ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ ইউনিয়ন ও পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৪১ জন ইমাম ও মুয়াজ্জিনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত সোমবার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়-এর হলরুমেএই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ ইউনিয়ন ও পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টি আব্দুল মজিদ। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সমন্বয়ক নিশি কান্ত পাল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি গৌছ আলী।
সভাপতির বক্তব্যে আব্দুল মজিদ বলেন, সমাজে ইমাম ও মুয়াজ্জিনরা নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সম্মান জানানো মানে দ্বীনের খেদমতকে সম্মান জানানো। প্রবাসে থেকেও এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথি গৌছ আলী বলেন, মসজিদভিত্তিক শিক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে ওঠে। ইমাম ও মুয়াজ্জিনরা সেই ভিত্তিকে শক্তিশালী করেন। তাদের দায়িত্ববোধ, ত্যাগ ও আন্তরিকতা সমাজকে আলোকিত করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক মো. এমাদ উদ্দিন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারি এবং ট্রাস্টি আজিজুর রহমান মিলন। বক্তারা ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের মর্যাদা রক্ষায় সমাজের সকল শ্রেণিপেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন মাওলানা আবুল বাশার। আলোচনা শেষে ৪১ জন ইমাম ও মুয়াজ্জিনের প্রতিনিধিদের হাতে অতিথিবৃন্দের মাধ্যমে সম্মাননার নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বনাথে ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা প্রদান

আপডেট সময় :