ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

ভারতে গিয়ে কিডনি খুইয়েছেন ৩ বাংলাদেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে গিয়ে কিডনি খুইয়েছেন তিন বাংলাদেশি। চাকরির প্রলোভন দেখিয়ে পৃথকভাবে নিয়ে যাওয়া হয় তিন বাংলাদেশিকে। কিডনি পাচারকারী চক্রের খপ্পরে পড়ে তিনজনই কিডনি হারিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বলিউড সিনেমা রান-এ দেখা গিয়েছিল, এক যুবককে কাজের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়ার পর তার একটি কিডনি বের করে নেয়া হয়। বাস্তবে এই সিনেমার ঘটনাই ঘটলো এই তিন বাংলাদেশি নাগরিকের সঙ্গে। তাদেরকেও ঠিক একইভাবে কাজের প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছিল এবং ডাক্তারি পরীক্ষার নামে কিডনি বের করে নেয়া হয়।

এরই মধ্যে এই ঘটনায় চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। সেখানে বলা হয়, কিডনি পাচারকারী চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছিলেন তিনজন। স্বাভাবিকভাবেই এমন ঘটনার পর বাংলাদেশি তিন নাগরিকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে।

দিল্লি পুলিশের চার্জশিট থেকে জানা যায়, ব্যক্তিদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে আনা হয়েছিল। এরপর স্বাস্থ্য পরীক্ষার নামে তাদের কিডনি বের করে নেয়া হয়। ৪৮ ঘণ্টা পর জ্ঞান ফিরলে তারা জানতে পারেন, তাদের কিডনি চুরি করা হয়েছে। তবে কিডনির বিনিময়ে তাদের ৪ লাখ করে টাকা দেয় প্রতারকেরা। সূত্র টাইমস অব ইন্ডিয়ার

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে গিয়ে কিডনি খুইয়েছেন ৩ বাংলাদেশি

আপডেট সময় :