ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে রাশেদুজ্জামান হৃদয় (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত হৃদয় উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৮নং ওয়ার্ড জিন্নাতিয়া ক্যাম্প এলাকার নাছির উদ্দিন এর ছেলে।
পরিবারের বরাত দিয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, গতকাল শনিবার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হৃদয়। আত্মহত্যার কোন কারণ পরিবারের কেউ জানাতে পারেনি। ঘটনা শোনার পর গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন‍্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় :