ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

মনোহরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মনোহরগঞ্জ লাকসাম আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর হোসেন (১৮) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
জানা যায় গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তানভীর মোটরসাইকেল করে লাকসাম যাওয়ার পথে মোহাম্মদপুর ঈদগাহ’র কাছে গেলে একটি শিশু রাস্তার এক পাশ থেকে অপরপাশে দৌড় দেয়। শিশুর আকস্মিক দৌড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঈদগাহের দেয়ালে ধাক্কা খেয়ে রাস্তায় সিটকে পড়ে তানভীর। এসময় অপরদিক থেকে দ্রুত গতির একটি সিএনজি অটোরিকশা এসে তানভীরকে চাপা দিয়ে চলে যায়। গুরতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা নিয়ে যেতে বলেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত তানভীর উপজেলার আমতলী গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ২য় ছেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট সময় :