মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত সাংবাদিক নায়েব হোসাইন
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং ডিক্লেয়ারেশনপ্রাপ্ত নতুন দৈনিক ‘রূপান্তর সময়’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নায়েব হোসাইন মস্তিষ্কে রক্তক্ষরণে (ব্রেইন হেমোরেজ) আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তার শরীরের বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কর্তব্যরত চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করছেন।
জানা গেছে, আগামী সোমবার দৈনিক ‘রূপান্তর সময়’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে তিনি নিজেই অতিথিদের সঙ্গে যোগাযোগ ও অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় আকস্মিকভাবে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।
এ ঘটনায় হবিগঞ্জের সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা মোহাম্মদ নায়েব হোসাইন যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সুস্থ শরীরে সাংবাদিকতা ও পেশাগত দায়িত্বে ফিরে আসতে পারেন।












