সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ক্রিকেটে চ্যাম্পিয়ন ডুবাই ক্যাপিটালস ঢাকা উত্তর
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় ‘মাদক ছেড়ে খেলতে’ স্লোগানে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট (সিজন–১) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা সদরের সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমী মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
উৎসবমুখর পরিবেশে স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডুবাই ক্যাপিটালস, ঢাকা উত্তর। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।
















