মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ১১২ বার পড়া হয়েছে
টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, পুলিশ সুপার কক্সবাজার জনাব এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তদারকিতে গতকাল সোমবার টেকনাফ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শাহপরীর দ্বীপ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) সনজীব কান্তি নাথ, এসআই (নিরস্ত্র) মোরশেদ আলম এবং এএসআই (নিরস্ত্র) মোঃ আলা উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর অধীন দায়েরকৃত মামলা (নং-২৯/২৬৮, তারিখ: ১১/০৪/২০২৬) এর সাথে জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন— ১. মোঃ ইসমাইল (১৯) ২. মোঃ ইব্রাহিম (২৬) ৩. মোঃ ফারুক (৩৫) গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মানব পাচারবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।








