ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

মার্কিন যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫২৩ বার পড়া হয়েছে

বুধবার বিকেলে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়েস্ট ফিলাডেলফিয়ায় এক ঈদ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুকসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) বিশ্বের বেশিরভাগ দেশের মতো যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের সকালে দেশটির লাখ লাখ মুসলিম ঈদের নামাজ আদায় করেছেন। কিন্তু বিকেলেই গোলাগুলির সাক্ষী হলো পেনসিলভানিয়ার মুসলিমরা।

ফক্স নিউজের প্রতিবেদন মতে, বুধবার বিকেলে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়াইলোসিং এভিনিউয়ের ৪৭০০ ব্লকের কাছেই এক ঈদ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলের পাশেই গিরার্ড মিট মার্কেট নামের বাজারের মহাব্যবস্থাপক আবদুল্লাহ লেগ বলেন, তিনি তিন থেকে চারটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। গোলাগুলির সাথে সাথে ২০ থেকে ৩০ জন শিশু তার দোকানে আশ্রয় নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি

আপডেট সময় :