রাজবাড়ীতে কাঁচামরিচের ঝাঁজ, দাম ছাড়ায় ২০০ টাকা
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় কাঁচা মরিচের দাম বেড়েই চলছে। এক সপ্তাহে কয়েক ধাপে এ পণ্যটির দাম বেড়ে বর্তমানে ২৫০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাজারে আসা সাধারন ক্রেতারা পরেছেন চরম বিপাকে।বৃষ্টিরও নিচু আবাদী জমি গুলোতে পানি থাকায় মরিচ সহ সবজি তুলতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে। এতে দাম বেশি বলে জানান ব্যবসায়ীরা। গত সপ্তাহের শুরুতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে। কেজি প্রতি ২০০ টাকারও বেশি দাম বৃদ্ধি পেয়ে ২৮০ টাকা পর্যন্ত উঠেছে। বাজারে সব ধরনের সবজির উর্দ্ধগতির কারনে সাধারন মানুষ নাজেহাল।সব ধরনের সবজিই ৬০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সবজির তামের সাথে পাল্লা দিয়ে কাঁচা মরিচের দামেও চরম উর্দ্ধগতি দেখা দেওয়ায় হতাশ ক্রেতারা।তারা চান বাজার তদারকি করে নিত্য পণ্য সামগ্রির দাম নিয়ন্ত্রনে আনে প্রশাসন। ব্যবসায়ীরা জানান বৃষ্টি ও চারিদিকে পানির কারনে বাজারে কাঁচা মরিচ ও সবজি কম আসতেছে।এ কারনে পাইকারী বাজারে দাম বেড়েছে দ্বিগুনেরও বেশী।












