ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

মুন্সীগ‌ঞ্জে গণ‌পিটু‌নি‌তে দুজন নিহত

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় : ১২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
এর আগে মঙ্গলবার (০৩ মার্চ) রাতে উপজেলার সাতঘড়িয়া এলাকার একটি ক্লিনিকে চুরি করতে গেলে জনতার হাতে আটক হন। পরে তাদের গণপিটুনি দেওয়া হয়।
নিহতরা হলেন— সাগর (৩২) ও সানারুল (৩৪)। তারা গোয়ালী মান্দ্রা বেদে সম্প্রদায়ের লোক।
জানা গেছে, মঙ্গলবার রাতে দুই চোর সাতঘড়িয়ার একটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়ে। স্থানীয়রা তাদের গণপিটুনি দিলে চুরির কথা স্বীকার করে। বুধবার সকালে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লৌহজং থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গণপিটুনির শিকার দুজন মারা গেছেন। হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগ‌ঞ্জে গণ‌পিটু‌নি‌তে দুজন নিহত

আপডেট সময় :