ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুবদল নেতা সোয়েব মুন্সিকে দল থেকে বহিষ্কার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনবিরোধী নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ময়মনসিংহের উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. সোয়েব মুন্সিকে যুবদলের কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২ জুলাই) যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনবিরোধী নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোয়েব মুন্সিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বহিস্কৃত যুবদল নেতা সোয়েব মুন্সি গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক মুন্সির ছেলে। তিনি গৌরীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচারণায় ছিলেন। তার বিরুদ্ধে গৌরীপুর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা মানিক মিয়া (৪৪) হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুবদল নেতা সোয়েব মুন্সিকে দল থেকে বহিষ্কার

আপডেট সময় :