ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

যৌথ বাহিনীর অভিযানে নাবিক ভর্তির নামে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ২২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার সাথে জড়িত চক্রের ০৩ সদস্যকে আটক করছে বাংলাদেশ নৌবাহিনী। গতল বুধবার (১৮-০৬-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মোড় সংলগ্ন এলাকা হতে মো. তরিকুল ইসলাম তারা এবং তার দুই সহযোগী মোঃ মামুন মুন্সী ও দুলাল সরদারকে চাকরি প্রার্থীর পিতার নিকট হতে নগদ অর্থ গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।
তরিকুল ইসলাম নিজেকে ‘কমান্ডার শফিকুল ইসলাম’ পরিচয় দিয়ে নৌবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন। আটককালে তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জাল ব্যাংক চেক, নৌবাহিনীর নাম ব্যবহার করে তৈরি ভুয়া সিল ও নথিপত্র জব্দ করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয় এবং চালক রকিব হাসান জালালকেও আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, তরিকুল ইসলাম এর আগেও একই অভিযোগে আটক হয়েছিলেন এবং জামিনে মুক্তি পেয়ে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হন।
প্রতিবছর নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে এ ধরনের প্রতারক চক্র অবৈধভাবে অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি প্রার্থীদের সাথে প্রতারণার চেষ্টা করে থাকে। নৌবাহিনী সদস্যদের তীক্ষè নজরদারী, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ ও অপচেষ্টা মূলক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে।উল্লেখ্য, নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোন সুযোগ নেই। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যৌথ বাহিনীর অভিযানে নাবিক ভর্তির নামে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

আপডেট সময় :