ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

রাজনীতির মধ্যে ঢুকতে চাই না : সিইসি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৫৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনীতির মধ্যে ঢুকতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রাজনীতির মধ্যে না ঢুকেই ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চান বলেও জানান তিনি। গতকাল রোববার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি।

সিইসি বলেন, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন-কানুন বিধি-বিধানের মধ্যে থাকবো। আমরা ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই। তিনি বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি। তারা গত ডিসেম্বরে আমার সঙ্গে দেখা করলে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য বলেছিলাম। এত দ্রুত তারা উপকরণ দিয়ে সহায়তা করায় আমি অভিভূত। ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিয়ে তারা সহায়তা করলো, যা আজ শুরু হলো। আশা করি সামনের জাতীয় নির্বাচনেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে।

ভোটার তালিকা হালনাগাদ ২০ জানুয়ারি শুরু হচ্ছে জানিয়ে এ এম এম নাসির উদ্দীন বলেন, আজ কয়েকশ ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিচ্ছে ইউএনডিপি। ভবিষ্যতে এগুলো আরও আসতেই থাকবে ইনশাআল্লাহ। পুরো ভোটার নিবন্ধন কার্যক্রমে তারা আশা করি সহায়তা দেবে।
সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচনে সহায়তার জন্য তাদের নিড অ্যাসেসমেন্ট টিম আসছে। ফলে তারা যে একটা সহায়তা দেবে সেটা আমরা বুঝতে পারছি। নির্বাচন প্রক্রিয়ায় অনেক কিছু লাগে। ভোটার তালিকা নিয়ে সন্দেহ দূর করতে আমরা কাজ করছি। এজন্য হালনাগাদ কার্যক্রম করতে কাল (সোমবার) মাঠে নামছি। আশা করছি সন্দেহ দূর হবে।
তিনি বলেন, আমরা ছয় মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। ভোটার প্রবৃদ্ধির হার এক দশমিক ৫৫ শতাংশ। ৬৫ হাজার লোকবল কাজ করবে। আমরা হিউজ প্রোগ্রাম নিয়েছি, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। ভোটার নিয়ে সন্দেহ দূর করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবো। আশা করি সবার সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনীতির মধ্যে ঢুকতে চাই না : সিইসি

আপডেট সময় :