ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসা, দম্পতি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে পরিচালিত একটি ইয়াবা ব্যবসার আস্তানায় রামু সেক্টরের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে ৯,৪০০ পিস ইয়াবা উদ্ধার এবং এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে চোরাই পথে আসা একটি ইয়াবার চালান টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় একটি বাসায় গোপনে মজুত করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে একাধিক টহল দল নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
আজ রোববার রাত ২টার সময় অভিযান চালিয়ে মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবিয়া (৩৫) কে আটক করা হয়।
আটক মোহাম্মদ আইয়ুবের পরিচয় অনুসন্ধানে জানা যায়, তিনি ২৭ নম্বর জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের এ-১ ব্লকের সদস্য। নিয়মিত রেশন নিতে ক্যাম্পে যাওয়া হলেও দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে ইসলামাবাদ এলাকায় অবৈধভাবে বসবাস করে আসছিলেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব স্বীকার করেন, তিনি রাজমিস্ত্রি পেশার আড়ালে বহু বছর ধরে ইয়াবা পাচারে জড়িত। এছাড়া তিনি কুখ্যাত মাদক কারবারি ইসমাইলের সহযোগী, এবং মিয়ানমার থেকে ইয়াবা এনে বিভিন্ন হাত ঘুরিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। তার স্ত্রী রাবিয়াও এই কাজে সরাসরি যুক্ত ছিল।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসা, দম্পতি গ্রেপ্তার

আপডেট সময় :