রামগতিতে অবৈধ ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মজুদ রেখে বেশি দামে বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার চর গাজী ইউনিয়নের ব্রীজঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মজুদ রাখা এসব ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪হাজার ৮শ লিটার ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।
আটককৃত ব্যক্তির বড়খেরীর আর্মী গিয়াস উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম শাকিল।
এ ঘটনায় রামগতি থানায় পুলিশ বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩/১৬ ধারায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।থানা অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৪ ড্রাম অবৈধ ডিজেলসহ একজনকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



















