ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি Logo মতিঝিল হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে মতিঝিল কম্পিউটার সোসাইটির ফুলেল শুভেচ্ছা Logo ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির Logo ডামুড্যায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত Logo বিসিআরএসআর প্রকল্প ঘুরে দেখলেন প্রকল্প পরিচালক মো. নাজমুল আবেদীন Logo ‘অবৈধ দখল মুক্ত করা হবে বিশ্বনাথের বাসিয়া নদী’ Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে গরু জব্দ Logo ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত Logo গৌরীপুরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু Logo টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Bobby Hajjaj। মূলত ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও সামগ্রিক মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি এ সফর করেন।
গতকাল রোববার প্রতিমন্ত্রী উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে তিনি ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় পরিচালিত একাধিক লার্নিং সেন্টার ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের মান, শিক্ষা উপকরণ ও শিশুদের অংশগ্রহণ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় প্রতিমন্ত্রী ক্যাম্পের সার্বিক মানবিক পরিস্থিতি, বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা এবং শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,
“রোহিঙ্গা শিশুদের মানবিক দিক বিবেচনা করে শিক্ষার সুযোগ নিশ্চিত করা হচ্ছে। এখানকার লার্নিং সেন্টারগুলোতে মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী পাঠদান কেমন চলছে, তা আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। আমরা চাই, এই শিশুরা যখন নিজ দেশে ফিরবে তখন যেন তারা শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।”
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি শিশুদের মানসিক বিকাশ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপায়। তাই ক্যাম্পের শিশুদের যেন কোনো ধরনের বিপথগামিতা বা সহিংসতার দিকে ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী ব্র্যাক পরিচালিত একটি লার্নিং সেন্টারও পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন BRAC HCMP Education Sector-এর প্রোগ্রাম ম্যানেজার মি. কামাল হোসাইন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মি. আতীকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা প্রতিমন্ত্রীকে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার সমস্যা নয়; এটি একটি আন্তর্জাতিক মানবিক সংকট। এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রীর সফরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উখিয়া সফর শেষে বিকেলে তাঁর কক্সবাজার জেলা সদরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় :