ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ছেলের কবরের পাশে বাবার অশ্রুসিক্ত মোনাজাত

শহীদদের স্বপ্ন যেন বৃথা না যায়

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের স্মৃতি আজও বয়ে বেড়ান শহীদ তৌহিদুর রহমানের পরিবার। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বিশেষ মোনাজাত পরিচালনা করলেন তাঁর পিতা আব্দুর জব্বার মোল্যা। উপস্থিত সবার চোখ ছিল অশ্রুসজল। সেই আবেগঘন মুহূর্তে তিনি মহান আল্লাহর কাছে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং প্রার্থনা করেন তাঁদের আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায়।
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যশোরের কেশবপুরে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা ও কেশবপুর উপজেলা শাখা। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান এবং যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার। কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসেন ও যুগ্ম সমন্বয়কারী জাহিদ হাসান। এছাড়াও জেলা, উপজেলা এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া শেষে বক্তব্যে এনসিপি যশোর জেলার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান বলেন,আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের বীর শহীদ তৌহিদুর রহমানের কবরের পাশে দাঁড়িয়েছি। জুলাইয়ের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যারা একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শহীদ তৌহিদুর রহমান শুধু যশোরের নয়, পুরো বাংলাদেশের গর্ব।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি কোনো ক্ষমতার লোভ বা ব্যক্তিস্বার্থের রাজনীতি করে না। আমাদের লক্ষ্য শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে সুশাসন, সাম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। আজ শহীদ তৌহিদুরের পিতা আব্দুর জব্বার মোল্যার অশ্রুসিক্ত মোনাজাত আমাদের দায়িত্ব ও প্রতিজ্ঞাকে আরও দৃঢ় করেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে এনসিপি সবসময় পাশে থাকবে।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল শহীদ তৌহিদুর রহমানের পিতা আব্দুর জব্বার মোল্যার মোনাজাত। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, আমার সন্তানের মতো যারা দেশের জন্য জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তাদের আত্মত্যাগের মর্যাদা যেন জাতি চিরদিন রক্ষা করে। আমি চাই, শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ একদিন বাস্তবে পরিণত হোক।
মোনাজাতে শহীদ তৌহিদুর রহমানসহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এসময় এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
শহীদ তৌহিদুর রহমানের কবরের পাশে বাবার অশ্রুসিক্ত মোনাজাত ও নেতাকর্মীদের নীরব শ্রদ্ধা নিবেদন যেন আবারও স্মরণ করিয়ে দিল—একটি নতুন বাংলাদেশের স্বপ্ন রচিত হয়েছে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছেলের কবরের পাশে বাবার অশ্রুসিক্ত মোনাজাত

শহীদদের স্বপ্ন যেন বৃথা না যায়

আপডেট সময় :