ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

শিবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ পুশইন ২০

শিবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে। গতকাল বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে মাসুদপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে তাদেরকে পুশ ইন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। বিজিবি থেকে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও মুষলধারে বৃষ্টির প্রাক্কালে ৫৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকা মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস-এর কাছ থেকে ২০ জন নারী, পুরুষ ও অপ্রাপ্ত বয়স্ককে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রামে।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদেরকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ পুশইন ২০

আপডেট সময় :