ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গজ কাপড়,অলিভ ওয়েল ও বেনারশী শাড়ি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মিনারঘাট এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চুকচুকি পাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে এসব মালামাল পাচারের চেষ্টা করছিল বলে জানা গেছে।
এসময় বিজিবি’র পৃথক অভিযানে ৪২০ মিটার ভারতীয় গজ কাপড়,৯৮০ বোতল অলিভ ওয়েল এবং ১৩০ পিস বেনারশী শাড়ি জব্দ করা হয়। আটককৃত চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান,সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও পণ্য পাচার রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন,চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় :