ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

সংস্কারের ১ মাসেই ধসে গেল সড়ক, ঠিকাদারকে দুষছেন স্থানীয়রা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়ায় ডলু নদী তীরবর্তী সড়কে পানি উন্নয় বোর্ডের সদ্য সংস্কারকৃত ১৩০ ফুট সড়ক এক মাসের মাথায় ধসে গিয়ে জনসাধারণের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার পুটিবিলা ইউনিয়নের ১ নাম্বার ওয়াডের ছুটার পাড়া এলাকায় এ ধস দেখা দিয়েছে। যার ফলশ্রুতিতে জমির আইল দিয়ে চলাচল করছে ১০ গ্রামের ৩০ হাজার মানুষ।
জানা যায়, গত ২ মাস আগে পুটিবিলা ইউনিয়নের ছুটার পাড়া ইসহাক মিয়ার বাড়ি সংলগ্ন ডলু খালের তীরে চলাচলের রাস্তার ১৩০ ফুট সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। সংস্কারের ১ মাসের মাথায় সামান্য বৃষ্টিতে সড়কটি খালে ধসে পড়ে। ফলে ঐ এলাকার হাজার হাজার মানুষের চলাচলে দূর্ভোগে পড়েছে।
সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়,উপজেলার পুটিবিলা ছুটার পাড়ায় সড়কটি ধসে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া জিও ব্যাগসহ ডলু নদীতে পড়ে গেছে। ফলে সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এলাকার সাধারণ মানুষ,ছাত্র-ছাত্রীরা সড়কের পাশে জমি দিয়ে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা করিম জানান,সংস্কারের সময় খারাপ জিনিসপত্র দিয়ে কাজ করেছে তাই এখন ধসে পড়ে গেছে। আমরা একটা লাশ পযন্ত রাস্তাটা দিয়ে নিয়ে যেতে পারি না।
স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আবুল হাসেম জানান, গত কিছুদিন আগে কাজটি শেষ করে কাউকে বুঝায় না দিয়ে চলে যায় ঠিকাদার। এখন এটি ধসে পড়ে যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।
চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ জানান,’দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সড়কটি সংস্কার করা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংস্কারের ১ মাসেই ধসে গেল সড়ক, ঠিকাদারকে দুষছেন স্থানীয়রা

আপডেট সময় :