ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

সড়ক দুর্ঘটনায় পা হারানো বুলেটের পাশে দাঁড়ানোর আহ্বান

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে

বুলেট

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের কিশোর বুলেট বৈদ্য (১৭) সড়ক দুর্ঘটনায় ডান পা হারিয়ে এখন অসহায় জীবন কাটাচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় তার দুর্ঘটনায় পুরো পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। চিকিৎসা, কৃত্রিম পা সংযোজন ও পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনের সহযোগিতা চেয়েছে পরিবার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকা থেকে অটোভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন বুলেট। প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত জীবন বাঁচাতে তার ডান পায়ের নিচের অংশ কেটে ফেলতে হয়।

পরিবারের দাবি, চিকিৎসা, অস্ত্রোপচার, ওষুধ ও হাসপাতালে ভর্তি বাবদ ইতোমধ্যে ৫ থেকে ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে ধার করে এ অর্থ জোগাড় করা হয়েছে। এখন নিয়মিত চিকিৎসার পাশাপাশি কৃত্রিম পা সংযোজন ও পুনর্বাসনের জন্য আরও অর্থের প্রয়োজন।

বুলেটের পরিবারে বৃদ্ধ বাবা-মা ও দুই বোন রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। দুর্ঘটনার পর তাঁর আয় বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় দুর্ঘটনার পরপরই থানায় অভিযোগ করা সম্ভব হয়নি। পরে গত ৩ জুলাই মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

স্থানীয় সচেতন নাগরিকরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সড়ক পরিবহন আইন অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি বুলেটের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

এলাকাবাসী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসন, সমাজকল্যাণ অধিদপ্তর, জনপ্রতিনিধি, বিভিন্ন মানবিক সংগঠন এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি বুলেট বৈদ্যের চিকিৎসা, কৃত্রিম পা সংযোজন ও পুনর্বাসনে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় পা হারানো বুলেটের পাশে দাঁড়ানোর আহ্বান

আপডেট সময় :