ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ রাজবাড়ীর চাল বাজার

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে

পানিতে ডুবে থাকা বাজার।

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে রাজবাড়ী পৌরসভার প্রধান চাল বাজার। দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও ক্রেতারা। একাধিকবার অভিযোগ দিয়েও সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ব্যবসায়ীরা জানান, রাজবাড়ীর অন্যতম পুরোনো এ বাজারে প্রতিদিন হাজারো মানুষ কেনাবেচা করতে আসেন। কিন্তু ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতেই বাজারে হাঁটুপানি জমে যায়। এতে ব্যবসা পরিচালনা ও ক্রেতাদের চলাচল ব্যাহত হয়।

চাল ব্যবসায়ী অধির কুমার বলেন, এক সময় এ বাজারে জলাবদ্ধতা হতো না। গত প্রায় ২০ বছর ধরে পরিস্থিতি খারাপ হয়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে ব্যবসা করা কঠিন হয়ে পড়ে।

মুদি ব্যবসায়ী খালেক বলেন, নিয়মিত খাজনা ও কর পরিশোধ করলেও তার সুফল মিলছে না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান তারা।

সবজি ব্যবসায়ী কোকিল মণ্ডল বলেন, বৃষ্টির কারণে ক্রেতা না এলে সবজি নষ্ট হয়ে যায়। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক বেনজির আহমেদ বলেন, জলাবদ্ধতা নিরসনে পৌর প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর কর্মকর্তারা এলাকা পরিদর্শন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নজরে আনা হলে জেলা প্রশাসনের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেন। তবে এখনো সমস্যার সমাধান হয়নি।

তিনি বলেন, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সচল না করা হলে ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ রাজবাড়ীর চাল বাজার

আপডেট সময় :