ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নূরুল ইসলাম (৫৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) ভোরে কালিগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং মেইন পিলারের কাছে এ ঘটনা।

নিহত নুরুল ইসলাম জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচির দুলালী গ্রামের বাসিন্দা।

বিজিবি ও এলাকাবাসী সূত্রের খবর, বুধবার গভীর রাতে ৪-৫ জনের একদল বাংলাদেশি গরু পারাপারকারী জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতে যায়।

এ সময় কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম (৫৫)। এ সময় তার সহযোগীরা মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

খবর পেয়ে কালিগঞ্জ উপজেলার গোড়ল তদন্ত পুলিশ ফাঁড়ি মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এই ঘটনায় বেলা ১১টায় ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় :