ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

সীমান্ত হত্যা নিয়ে কোন জবাব দেয়নি ভারতের হাইকমিশনার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলো না ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নবনিযুক্ত পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইকমিশনার জানান, নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত। সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি সীমান্তকেন্দ্রিক সম্পর্কও আলোচনা হয়েছে।

এ সময় সাংবাদিকরা সীমান্ত হত্যা নিয়ে কোনো মন্তব্য আছে কি না জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, সেটি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এর বেশি কিছু বলেননি তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, নতুন দায়িত্ব নেওয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল। সীমান্তকেন্দ্রিক যে সম্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলাপ হয়নি।

তিনি বলেন, আমি আগেও যেমনটি বলেছি আমাদের বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করবো, আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমরা সামনে আরও একযোগে কাজ করতে চাই।

সম্প্রতি সীমান্তে দুই কিশোর-কিশোরী হত্যাকান্ডের শিকার হয়েছেন। স্বজনদের ভাষ্যে, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রায়ই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্ত হত্যা নিয়ে কোন জবাব দেয়নি ভারতের হাইকমিশনার

আপডেট সময় :