ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভবানীপুরে বিশেষ বরাদ্দের চাল বিতরণ উদ্বোধন Logo কুলাউড়ায় সংঘবদ্ধ গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo মোংলা বন্দরে জেটি নির্মাণে ৪ হাজার কোটি টাকা দেবে চীন Logo অনিয়ম, স্টাফদের দুর্ব্যবহার ও অনিয়মিত চলাচলে অতিষ্ঠ যাত্রীরা Logo নবীনগরে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না-রথযাত্রায় এমপি আব্দুল মান্নান Logo উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা Logo দেওয়ানগঞ্জে পানিবন্দী ১৫০ পরিবার পেল শুকনো খাবার Logo শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo রাজশাহীতে বার বার বাসশ্রমিকদের উসকে দিয়ে জনভোগান্তির চেষ্টা Logo গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩

সীমান্ত হত্যা শক্ত প্রতিবাদ জানাবে ঢাকা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৬৬ বার পড়া হয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. তৌহিদ হোসেন বলেছেন, সীমান্ত হত্যা নিয়ে আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো ঢাকা।

ড. তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে যখন সোনালী অধ্যায় চলছিল তখনও সীমান্তে হত্যাকান্ড হয়েছে। এটিকে আলাদাভাবে দেখার কোনও সুযোগ নেই। এটি একটি অগ্রহণযোগ্য বিষয়।

সীমান্ত হত্যাকান্ড দুই দেশের ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটি অন্তরায়। ভালো সম্পর্ক শুধুমাত্র দুই দেশের না, এটির সঙ্গে মানুষও রয়েছে। সীমান্তে যখন কেউ গুলি খেয়ে মারা যায় এর নেতিবাচক প্রভাব সারা দেশেই পড়ে।

সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

অপর দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম বা দুবাইতে বিনিয়োগ নিয়ে সামাজিক গণমাধ্যমে কিছু ডকুমেন্ট প্রকাশ পেয়েছে। এগুলো যাচাই-বাছাইয়ের কাজ করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর সঙ্গে সম্পর্কিত কোনও কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের না। এটি রাষ্ট্রপতির বিষয় এবং খুব স্পর্শকাতর। এটি যথাযথ কর্তৃপক্ষ দেখুক। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয়, সেটি শেষ পর্যায়ে গিয়ে হবে।

রাষ্ট্রপতি মালয়েশিয়ার নাগরিক কিনা সেটি জানতে চাইবেন নাকি-এমন প্রশ্নে তিনি বলেন, অনুমানের ভিত্তিতে আমি আমার দূতাবাসের কাছে কোনও কিছু জানতে চাইবো না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্ত হত্যা শক্ত প্রতিবাদ জানাবে ঢাকা

আপডেট সময় :