ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

সুন্দরগঞ্জে ফ্ল্যাগস্ট্যান্ডে জুতা উত্তোলন, শিক্ষার্থী আটক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্ল্যাগস্ট্যান্ডে জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় এক যুবক আটক। গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকালে ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে শনাক্ত করে আটক করে।
আটককৃত যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সম্প্রতি গত শুক্রবার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ফ্ল্যাগস্ট্যান্ডের রশিতে জুতা বেঁধে উপরে তোলার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওটিতে দেখা যায়, ওই যুবক মোবাইলে জাতীয় সংগীত পরিবেশ করে জাতীয় পতাকার জায়গাতে জুতা বেঁধে তা উত্তোলন করছেন। এবং পাশেই দাঁড়িয়ে দেখছেন তিন-চারজন যুবক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনাটি নিয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে- এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরগঞ্জে ফ্ল্যাগস্ট্যান্ডে জুতা উত্তোলন, শিক্ষার্থী আটক

আপডেট সময় :