ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সুবর্ণচরে প্রথমবার রবীন্দ্র জয়ন্তী উদযাপন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে প্রথম বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় সৈকত সরকারি কলেজ মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্র জয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবি ও শিক্ষক ফিরোজ শাহর সঞ্চালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন
বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার, কবিগুরুর কবিতা জগত নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি নূরুল হক, কবির উপন্যাসের উপর আলোচনা করেন বিশিষ্ট উপন্যাসিক মোখলেস মুকুল, রবীন্দ্রনাথের চিত্রকর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী শিশির মল্লিক, রবীন্দ্র দর্শনের উপর আলোচনা করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ড. সরকার আবদুল মন্নান, শিক্ষা ভাবনা নিয়ে আলোচনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবিব, এছাড়াও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, শিক্ষানুরাগী রাশেদ ইকবাল, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
সুবর্ণচর উপজেলায় এই প্রথম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলার সাহিত্য প্রেমীরা। উপজেলাতে প্রথম বারের মতো রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হওয়ায় সাড়া জেগেছে কবিগুরুর ভক্তদের মনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে প্রথমবার রবীন্দ্র জয়ন্তী উদযাপন

আপডেট সময় :