ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল ইসলাম (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা শেফালী বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ইসলাম স্থানীয় কৃষক ইয়াছিন বেপারীর মেজো ছেলে। তিনি চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ধানক্ষেতে জমে থাকা বৃষ্টির পানি মোটর পাম্প দিয়ে নিষ্কাশনের জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এ সময় পাম্পে বিদ্যুৎ সংযোগ ত্রুটিজনিত কারণে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফয়সাল পাম্প স্পর্শ করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে ছেলেকে ডাকতে গিয়ে তার মা শেফালী বেগমও পাম্পে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তার মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকিব ওসমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় :