ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

হালদার নদীর উজানে অভিযান, ৪০০ মিটার চরঘেরা জাল জব্দ

মোঃ শহীদুল ইসলাম, খাগড়াছড়ি
  • আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা, আছাদতলী ও ঘোরখানা অংশে অভিযান চালিয়ে ৪০০ মিটার চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। গতকাল শনিবার (১৮ মে) সকালে এ অভিযান পরিচালনা করেন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশী করে এসব চরঘেরা জাল জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘হালদা নদী দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এতে নদীর আছদতলী অংশ থেকে ৪০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে হালদার উজান বড়বিল এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা, মানিকছড়ি থানায় এএসআই আনোয়ার হোসেন, সংগীয় ফোর্স ও হালদা নদীর পাহারাদার অংশ নেন।
অভিযানকালে হালদার জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় নদীতে বাঁধ নির্মাণ না করা, মাছ শিকার বন্ধ রাখা ও ডালপালা দিয়ে মাছের অবাধ চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য স্থানীয়দের পরামর্শ দেন মৎস্য কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হালদার নদীর উজানে অভিযান, ৪০০ মিটার চরঘেরা জাল জব্দ

আপডেট সময় :