ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে এ সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার হোমনা থানার এসআই মোসলেহ উদ্দিন ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন।
এসময় ছিনাইয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে মেঘনা থানার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান টিম মেঘনা থানাধীন মানিকারচর এলাকায় ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়।
তবে গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে পিছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, পলাতক গাড়িচালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

আপডেট সময় :