ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

জয়ী হয়ে অসমাপ্ত কাজ বাস্তবায়নের সুযোগ চাইলেন টিটু

জহির রায়হান, ময়মনসিংহ
  • আপডেট সময় : ৫৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের ভোট দিয়ে জয়যুক্ত করে অসমাপ্ত কাজ ও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ চাইলেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নের পাশাপাশি সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকার চেষ্ট করেছি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে প্রচালনায় নেমে মেয়র প্রার্থী টিটু বলেন, নতুন ১২ টি ওয়ার্ড সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছে। এতে করে কর্পোরেশনের আয়তন অনেক বেড়েছে। সেই সঙ্গে বাড়বে কাজের পরিধি। এসব ওয়ার্ডের জন্য রাস্তা, ড্রেন, সড়কবাতি ইত্যাদি নাগরিক সেবাগুলো নির্ধারণ করা হয়েছে এবং অনেকস্থানে এরই মধ্যে বাস্তবায়ন করেছি।

তিনি বলেন, বেশ কিছু কাজ চলমান রয়েছে, অনেকগুলো প্রক্রিয়াধীন। আশা করছি, অসমাপ্ত কাজগুলো যখন সম্পন্ন হবে, তখন বর্ধিত ওয়ার্ডগুলো বিলুপ্ত পৌরসভার ২১ টি ওয়ার্ড অর্থাৎ ৩৩ টি ওয়ার্ডের শতকরা ৭০/৮০ ভাগ সমস্যার সমাধান করা সম্ভব। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী টিটু বলেন, নগরবাসীকে প্রতিশ্রুতির স্রোতে ভাসাতে চাই না। আমি নগরবাসীর সেবা করতে চাই। ৯ মর্চ টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়ী করে নগরবাসীর সেবা করার সুযোগ চান। তিনি বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি মডেল কর্পোরেশন হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এই মেয়র প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়ী হয়ে অসমাপ্ত কাজ বাস্তবায়নের সুযোগ চাইলেন টিটু

আপডেট সময় :