ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

আঞ্চলিক ৬ দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করলো ইরান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ৩৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আকাশসীমা ব্যবহার করতে দেওয়া-সহ যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হামলায় সমর্থন করা হলে তা শত্রুপক্ষের কাজ বলে বিবেচনা করা হবে বলে আঞ্চলিক ছয়টি দেশকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করে ছয়টি প্রতিবেশী দেশকে বলেছে, নিজেদের আকাশসীমা বা অঞ্চল ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার পক্ষে যে কোনও ধরনের সমর্থন শত্রুতামূলক কাজ হিসাবে বিবেচনা করবে ইরান।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে সতর্ক করে দিয়ে ইতোমধ্যে নোটিশও পাঠিয়ে দিয়েছে ইরান। তেহরানের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে যে কোনও সহযোগিতা করা হলে তা এসব দেশের জন্য ‘‘গুরুতর পরিণতি’’ ডেকে আনতে পারে।
তেহরান এবং ওয়াশিংটনের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। যদিও ইরান সরাসরি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই কর্মকর্তা বলেছেন, তেহরান দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে। রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে পরোক্ষ কূটনীতিকে ওয়াশিংটনের অবমূল্যায়নের উপায় হিসাবে দেখছে ইরান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ব্যাক চ্যানেলে আলোচনা করা হলে তা উভয়পক্ষকে প্রকাশ্য প্রতিশ্রুতি ব্যতিরেকে সতর্কতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে দেয়।
ইরানের এই সতর্কতার বিষয়ে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আঞ্চলিক ৬ দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করলো ইরান

আপডেট সময় :